টেকনাফ থানায় (ওসি ) প্রদীপের সময় ১৪৪ টি ক্রসফায়ার ও ১০৪ জনকে গুলি করে হত্যা

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন ঃ সংবকাদদাতা জানান============
ওসি প্রদীপ কুমার দাশের সময়ে টেকনাফে ১৪৪টি ক্রসফায়ারের ঘটনা ঘটেছে। ক্রসফায়ারের ঘটনায় মারা গেছেন ২০৪ জন।
নিহত সবাইকে মাদক কারবারি অথবা অবৈধ অস্ত্র বহনকারী বলে চালিয়েছেন। সাধারণ জনগণ বলছে, প্রদীপ টেকনাফ থানার ওসি হয়ে যোগদান করার পর গত ২২ মাসে ক্রসফায়ারে নিহতদের বেশিরভাগই ছিলেন নিরীহ মানুষ।
ওসি প্রদীপ কারান্তরীণ ও সাময়িক বরখাস্ত হওয়ার খবরে টেকনাফ জুড়ে যেন ঈদের আনন্দ বইছে মানুষের মনে। ওসি প্রদীপ কারাগারে যাওয়ায় শোকরানা নামাজ আদায় ও মিলাদ পড়িয়েছেন অনেকে বলে যানা যায়।
মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি, নির্যাতন ও লুটপাটের পাশাপাশি ক্রসফায়ারের ভয় দেখিয়ে সে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়েছে। ইয়াবা দিয়েও শত শত মানুষকে ফাঁসিয়েছেন তিনি। সিনহা মোহাম্মদ রাশেদ
সাবেক মেজর রাশেদ খানকে গুলি করে হত্যা করার মামলায় তাকে ওই সময় জিজ্ঞাসাবাদ করতে ৭ দিনের জন্য র্যাব হেফাজতে পাঠাতে আদেশ দিয়েছেন আদালত।
র্যাব-১৫ কক্সবাজারের উইং কমান্ডার বলেন, ওসি প্রদীপের বিরুদ্ধে ভুক্তভোগীরা যদি মামলা করতে চান, তাহলে অবশ্যই আদালতে মামলা করতে পারেন। তাছাড়া এ বিষয় নিয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করলে তা খতিয়ে দেখে অবশ্যই জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।(ওসি) প্রদীপের অনুসারীরা বাংলাদেশের বিভিন্ন থানায় ছড়িয়ে ছিটিয়ে এখনো রয়েছে তাদেরকে খুঁজে বের করে চাকরিচ্যুত করা হোক। এই প্রদীপ চাকরির জীবনে অবৈধ ভাবে কামাই করে কয়েকশো কোটি টাকা ভারতে পাচার করেছেন বলে স্থানীয় লোকজন জানায়।অবিলম্বে ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকর করা না হলে,বাংলাদেশ কলঙ্কিত অধ্যায় পরিণত হবে। এই কুলাঙ্গারের ফাঁসি না হলে বাংলাদেশ পুলিশ কলঙ্কের অধ্যায় বহন করতে হবে যতদিন পুলিশ বাহিনী থাকে। বর্তমানে কক্সবাজার টেকনাফ থেকে হাজার হাজার কোটি টাকা মাদক রাজধানী ঢাকা শহর বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বিশেষ কৌশলে পাচার হয়ে যাচ্ছে মাঝেমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে কয়েকটি চালান আটক করা হলে ওই পাচারকারীরা জানায় কক্সবাজার, টেকনাফ থেকে এই মাদক এসেছে। বেশিরভাগ ইয়াবার চালান। সংবাদ প্রকাশঃ ২১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=