বুড়িচংয়ের আগানগর নমঃ বাড়ির উদ্যোগে রথযাত্রা মহোৎসব ২০২৬ অনুষ্ঠিত সৌরভ মাহমুদ হারুন।।

সিটিভি নিউজ।।সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা =-==== কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক সূত্রে জানা যায়, ধর্মীয় উৎসবকে ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। রথযাত্রা উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ কালী মন্দির প্রাঙ্গণ সাজসজ্জা, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং ভক্তদের অংশগ্রহণ নিশ্চিত করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ।
বৃহস্পতিবার ১৬ জুলাই বুড়িচং আগানর নমঃ বাড়ীর জগন্নাথ মন্দিরের সামনে থেকে এক বর্ণাঢ্য শুভ রথযাত্রা কুমিল্লা – বুড়িচং – মীরপুর সড়কে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে শ্রী শ্রী জগন্নাথ কালী মন্দিরের প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়।
রথযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিরাজ কুমার ভট্টাচার্য, সহসভাপতি সমর মিত্র, শম্ভু রঞ্জুণ চৌধুরী, সাধারণ সম্পাদক মধুসূদন বিশ্বাস, এডভোকেট কিংকর দেবনাথ, সজল মিত্র, সেন্টু ঘোষ, অনীল কর্মকার, নান্টু ঘোষ, দিপক কর্মকার, টিমন মিত্র, তিতাস সরকার সহ বিভিন্ন ইউনিয়নের হাজারের অধিক ভক্ত অংশ গ্রহণ করেন। পরে সকল ভক্ত বৃন্দর মাঝে প্রসাদ বিতরণ করা হয়।