কুবিতে “জুলাই শহিদ দিবস” উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। “জুলাই শহিদ দিবস” উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দোয়া অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, জুলাইয়ের আন্দোলন ছিল মানুষের ন্যায়সঙ্গত অধিকার, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সংগ্রাম। তিনি বলেন, জুলাই-আগস্টে যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি শহীদ আবু সাঈদসহ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করেন।
ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত জুলাই শহীদদের স্মরণে এই দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ১৬ জুলাই শহীদ আবু সাঈদ, ওয়াসিমসহ যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’ সংবাদ প্রকাশঃ ১৭-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=