বুড়িচংয়ে পুলিশের অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সিটিভি নিউজ।। মোহাম্মদ ইকবাল হোসেন সংবাদদাতা জানান ========
কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তারা মিয়া (৪১) নামে এক কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আরাগ রোড এলাকার নিপা স্টিল দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুড়িচং থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৭৩০, তারিখ ১৬ জুলাই ২০২৬-এর ভিত্তিতে এসআই (নিঃ) মো. মিজানুর রহমানের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. মামুন হোসাইন, কনস্টেবল মো. নাসির হোসেন ও ফারুক আহমেদসহ একটি টিম এলাকায় নিয়মিত মোবাইল টহল ও জরুরি দায়িত্ব পালন করছিলেন।
এ সময় গোপন সংবাদের মাধ্যমে পুলিশ জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে আরাগ রোডের নিপা স্টিল দোকানের সামনে অবস্থান করছে। খবর পেয়ে বিষয়টি থানার অফিসার ইনচার্জকে জানানো হলে তাঁর নির্দেশে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ধাওয়া করে মো. তারা মিয়াকে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
আটক ব্যক্তি মো. তারা মিয়া (৪১), মৃত বাচ্চু মিয়ার ছেলে। তিনি বুড়িচং উপজেলার পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানের সময় স্থানীয় বাসিন্দা কামাল (৪৫) ও মো. জামাল হোসেন (৫০)সহ পুলিশের একজন সদস্যকে সাক্ষী রাখা হয়।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক অন্যান্য সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ১৬-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন