নওগাঁয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দফা দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : =================শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির পাশাপাশি আগামী ১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় একটি কর্মসূচিতে শিক্ষামন্ত্রীকে প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা শিক্ষা ভবনের সামনে ‘এইচএসসি ২০২৬ ব্যাচ’-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংহতি জানিয়ে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরাও অংশ নেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশের দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
তারা আরও বলেন, এসব দাবিসহ তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী মারশিয়া রহমান, নাইম আহমেদ ও রাহিম হোসেন। এ ছাড়া অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রাজন এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী সাদমানও বক্তব্য দেন।
কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, আগামী ১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত হলে তাকে অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না। সংবাদ প্রকাশঃ ১৫-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন