ব্রাহ্মণবাড়িয়ায় উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসারকে কুপিয়ে হত্যা

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন ঃ সংবাদদাতা জানান ============
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় হামলার শিকার উত্তরা ব্যাংকের গোপিনাথপুর ইউনিয়ন শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম (৪৫) মারা গেছেন।
আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পিংলু পূর্বপাড়া গ্রামের মোঃ নিজাম উদ্দিনের ছেলে।
এর আগে সোমবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। ঘটনার পর স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকায় চিকিৎসার জন্য নেয়ার পর সেখানে একটি বেসরকারী হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযোগ উঠেছে গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের মোঃ আলী হোসেন (৪৮) তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপায়। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ওই ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলাম ও অভিযুক্ত আলী হোসেন গোপীনাথপুরে একই বাড়িতে বসবাস করতেন। এছাড়া অভিযুক্ত আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে ৭/৮ লাখ টাকা লোনও নিয়ে ছিলেন। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধ কিংবা লোন সংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যাকান্ড হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতাল ও ঘটনাস্থলে ছুঁটে যায়। গতকাল সোমবার রাত থেকেই পুলিশ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। পূর্ব বিরোধ ও আলী হোসেনের উত্তরা ব্যাংক থেকে ৭/৮ লাখ টাকা লোন নেয়ার বিষয়টি সামনে রেখে তদন্তকাজ চলছে। পলাতক ওই ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন। সংবাদ প্রকাশঃ ০৮-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন