আত্মীয় মুরুব্বী কবরবাসীদের স্বরণে ফাতেহা শরীফ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। কুমিল্লা সিটি কর্পোরেশন ২নং ওয়ার্ড সচিব ওমর শারিদ বিধান এর সংরাইশস্থ বাসভবনে তাহার শ্বশুর- মরহুম কামাল উদ্দিন এবং দাদা- মরহুম লুৎফুল গাফ্ফার ফারুকী, দাদী-মরহুমা রওশন আরা বেগম, ফুফু-মরহুমা ইসরাত জাহান শিখা, নানা-মরহুম আসত আলী, নানী-মরহুমা সাফিয়া খাতুন ও মামা-মরহুম বাহার মিয়া’র স্মরণে গত ১০ রজব ১৪৪৭ হিজরী মোতাবেক ৩১ ডিসেম্বর’২৫ইং বা’দনামাজে এশা নূরানী ফাতেহা শরীফ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেস ক্লাব এর সিনিয়র সদস্য ও সাংবাদিক কল্যান পরিষদের সভাপতি এবং সিটিভি নিউজ২৪ এর সম্পাদক ও প্রকাশক ওমর ফারুকী তাপস।
মাহফিল পরিচালনা, মিল্লাতে মুসলিমা, দেশ ও জাতির সার্বিক কল্যান কামনা করে আখিরী মুনাজাত করেন প্রধান অতিথি খানকায়ে গাফ্ফারীয়া আস্তানায়ে ইউনুছ বখ্শীয়া’র মোহতামীম, বখ্শীয়া দরবার শরীফের সাবেক নায়েবে সাজ্জাদাহ্নশীন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার, কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদ্যাপন কমিটি ও কুমিল্লা জেলা আহ্লে সুন্নাত ওয়াল জামা’আত এর দপ্তর সম্পাদক রাহনুমায়ে শরীয়ত পীরে তরিকত মুর্শিদে বরহক আলহাজ্ব হযরত ছুফি শাহ্ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী তেগী আল-কাদেরী চিশ্তী নকশ্বন্দী মাদারী মাদ্দাজিল্লুহুল আলী।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ধনুয়াখলাস্থ ফয়জুন্নেছা দরবার শরীফ পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী খাঁন, সাংবাদিক কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, কুমিল্লা কবি নজরুল কলেজের ভাইস প্রিন্সিপাল সাংবাদিক ফরাজ কামাল।
না’তীয়া কালাম, মিলাদ-কিয়াম, ফাতেহা শরীফ পরিচালনা করেন নূরে মদিনা মাদ্রাসার উপদেষ্টা মোহাম্মদ আবুল হাসান বখ্শী, কুমিল্লা পাঠশালা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ইনচার্য আবদুল কাইয়ূম আল আমিন বখ্শী ও মোহাম্মদ রহমত খাঁন বখ্শী।
মাহফিলে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ জহিরুল ইসলাম, কুমিল্লা মেডিকেল সেন্টার এর ক্যাশিয়ার কাম রিসিপ্সনিস্ট তানভীর আহমদ রিফাত বখ্শী, নিউমার্কেট ডিজিটলি সাইন এর গ্রাফিক্স ডিজাইনার মোহাম্মদ সজল, টিক্কাচর সাগর ষ্টুডিও’র স্বত্তাধিকারী মোহাম্মদ ছাদেকুর রহমান লিটন বখ্শী, পরিচালক মাঈনুদ্দীন আহমদ সাগর, ইয়াছিন আহমদ রাব্বী সহ আত্বীয়-স্বজন ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ। তা’লীমে ছিত্তাহ, না’তীয়া-কালাম, আলোচনা, যিকির-আজকার, মিলাদ-কিয়াম, ফাতেহা শরীফ বাদ আখিরী মুনাজাত ও তাবারুক বিতরনের মাধ্যমে মাহফিলের কাজ সমাপ্ত হয়।
সংবাদ প্রকাশঃ ৩১-১২-২০২৫

বার্তা প্রেরক-
আলহাজ্ব শাহ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী
মোবাইলঃ ০১৭১১-৩৭৩৮৩১

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন