কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমানের ১ম মৃত্যুবার্ষিকী পালনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ================
কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মঙ্গলবার বিকালে শহরের নলডাঙ্গা রোড সংলগ্ন সাইফুল ইসলাম ফিরোজের দলীয় কার্যালয়ের সন্মুখ মাঠে ওই অনুষ্টানে বিএনপির বিপুল সংখ্যাক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎসজীবি দলের আহব্বায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, একাদশ সংসদ নির্বাচন ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। এ সময় ফিরোজ বলেন, আ’লীগের প্রেতাত্বারা বিএনপির কারো কারো ঘাড়ে ভর করে বিএনপি কর্মী সমর্থকদের উপর নির্ষাতন করবে এটা মেনে নেওয়া হবে না। তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, গ্রামগঞ্জের সাধারন মানুষকে পারিবারিক দ্বন্ধে আ’লীগ বানিয়ে গ্রেফতার করবেন এটাও হবে না। বিগত ৫ই আগষ্ট যারা বিএনপির পাটি অফিস পুড়িয়ে দিয়েছিল তাদেরকে আগে গ্রেফতার করুন। তাহলে মরহুম মাহবুবুর রহমানের আত্বা শান্তি পাবে। দেশ নায়ক তারেক রহমানের দেশ পরিচালনায় সবাইকে এগিয়ে আসতে হবে।
উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক শহিদুল ইসলাম সাইদুলের সঞ্চালনায় সভাতে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা গোলাম সরোয়ার মোল্ল্যা, মোশারেফ হোসেন, মনিরুল ইসলাম, ফরিদ উদ্দিন ও যুবদল ছাত্রদল নেতৃবৃন্দ। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।
সংবাদ প্রকাশঃ ১৭-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=