না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক খোকনের পিতা পুলিশ সদস্য আবুল কাশেম

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী, জেলা প্রতিনিধি :
না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক আমিনুর রহমান খোকনের পিতা সাবেক পুলিশ সদস্য আবুল কাশেম(৭৮)। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় মহাদেবপুর উপজেলার কাচারীপাড়ার নিজ বাসভবনে বার্ধ্যক জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম আবুল কাশেম ১৯৪৯ সালের ৪ জানুয়ারি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার শামুকজানি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের মৃত আব্দুর রহমান মুসল্লি এবং মৃত জবেদা বেগমের বড় ছেলে। আবুল কাশেম ১৯৬৯ সালে পুলিশে যোগদান করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। কর্মজীবনে তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী, বান্দরবান জেলার থানচি ও লামায় চাকরি করেছেন। পরবর্তীতে তিনি ১৯৮৪ সালে নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় যোগদান করেন এবং ১৯৮৯ সাল থেকে মহাদেবপুরে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন। তিনি নওগাঁ জেলার নিয়ামতপুর, মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট, আত্রাই ও রানীনগর থানা এবং নওগাঁ আদালতে চাকরি করেছেন। সর্বশেষ তিনি নওহাটা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং ২০০৩ সালে চাকরি থেকে অবসর নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবি মোহাম্মদ আককাস আলী। সংবাদ প্রকাশঃ ২৬-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=