বুড়িচংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক মানবিক সহায়তা হিসেবে শিশু খাদ্য বিতরণ

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান =======
কুমিল্লার বুড়িচং উপজেলার বুডবুড়িয়ায় সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যায় ক্ষতি গ্রস্থ ৩০০ পরিবারের শিশুদের মাঝে বৃহস্পতিবার ১০ অক্টোবর ভরসার বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিশু খাদ্য বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্থ ৩০০ পরিবারের শিশুদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কতৃক মানবিক সহায়তা হিসেবে উক্ত শিশু খাদ্য বিতরণ করা হয়। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে শিশু খাদ্য বিতরণ অনুষ্ঠানে
সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:মোস্তফা মাইদুল মোর্শেদ মুরাদ। উপস্থিত ছিলেন ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম, বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধি কাজিমুল হাসান নিহাদ ও অন্যান্যরা। শিশু খাদ্য উপকরণের মধ্যে ছিল গুড়া দুধ, ল্যাকটোজেন-৩,সাগু,কাঠবাদাম,খেজুর,চিনি প্রভৃতি।
ইমেইলে ছবি আছে
ক্যাপশন
বুড়িচংয়ে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কতৃক মানবিক সহায়তা হিসেবে শিশু খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। সংবাদ প্রকাশঃ =১০-১০-২০২৪ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ক্লিক করুন=