কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ24।। কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা আজ ১৫ অক্টোবর ২০২৬ কুমিল্লা কান্দিরপাড় সমবায় ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী নাজমুস সাদাত। সাধারণ সভায় আলোচ্য বিষয়ে আলোচনায় বিগত ৯/৩/২৬ইং তারিখে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সঠিক ভাবে অনুষ্ঠিত হয়েছে মর্মে সাধারণ সভায় উপস্থিত সদস্যরা হাত উঠিয়ে সমর্থন জানান। সভায় ডেভলাপারের মাধ্যমে ভবন নির্মাণ এর প্রস্তাব করলে বিষয়টিকে সকল সদস্যরা বিরোধিতা করেন। ভবন নির্মান কাজে ব্যবসায়ীগনের নিকট থেকে আগ্রিম সেলামী নিয়ে এবং গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে ১৫ তলা বিশিষ্ট ভবন নির্মাণ এর সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ সভায় সমবায়ী সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমবায় একাডেমীর অধ্যক্ষ কাজী মেজবাহ উদ্দিন আহমেদ, জেলা সমবায় অফিসার সালমান ইকবাল, চান্দিনা উপজেলা সমবায় সমিতির সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, চৌদ্দগ্রাম উপজেলা কেন্দীয় সমবায় সমিতি মোঃ আলী আশরাফ, হোমনা আদর্শ সমবায় সমিতির সভাপতি খন্দকার মাহাবুবুর রহমান. গলিয়ারা ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতির সভাপতি খন্দকার সোহেল রানা। ষোলনল ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতির সভাপতি মোঃ হুমায়ুন কবির,পাচথুবি ইউনিয়ন বহুমখি সমবায় সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ভবানীপুর দক্ষিণ ইউনিয়ন সমবায় সমিতির সভাপতি মোঃ জহিরুল হক স্বপন, ঘাগুটিয়া ইউনিয়ন বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ মোতাহের হোসেন। সংবাদ প্রকাশঃ ১৫-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=