কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি সেলিম রেজা মুন্সী, সম্পাদক শাহ ইমরান

সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার: =================কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জিটিভির কুমিল্লা প্রতিনিধি সেলিম রেজা মুন্সী এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক এদিনের জেলা প্রতিনিধি শাহ ইমরান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি পদে দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার মো. আলাউদ্দিন, এশিয়ান টিভির প্রতিনিধি আজিজুল হক ও ডেইলি অবজারভারের ডিজিটাল প্রতিনিধি আনোয়ার হোসেন রয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার বিশেষ প্রতিনিধি সালাউদ্দিন সোহেল,
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন বিজয় টিভির প্রতিনিধি ম্যাক রানা ও বার্তাবাজার অনলাইনের স্টাফ রিপোর্টার সুমন আহমেদ সোহান, অর্থ সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার হেড অব ডিজিটাল বাগদাদ চৌধুরী, দপ্তর সম্পাদক পদে বৈশাখী টিভির ডিজিটাল প্রতিনিধি বিএম মহিউদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার বার্তাপ্রধান নাসরিন আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক আজকের কুমিল্লার স্টাফ রিপোর্টার সেলিম সজীব এবং সমাজকল্যাণ সম্পাদক দৈনিক পূর্বাশার ডেস্ক ইনচার্জ সাবিয়া সুলতানা।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন জুয়েল খন্দকার, মাহবুবুল আলম আরিফ, সৈয়দ রাজিব ও শরীফ প্রধান।

সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন দৈনিক আজকের কুমিল্লার নির্বাহী সম্পাদক মাহবুব আলম বাবু, কুমিল্লা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিক মামুন, কানাডা প্রবাসী সাংবাদিক মাজহারুল ইসলাম বিপুল, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু এবং সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ। আইন উপদেষ্টা হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সুদীপ রায়। সংবাদ প্রকাশঃ ১৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন