ড্রেন নির্মানকে কেন্দ্র করে বিরোধে ভাটপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

সিটিভি নিউজ24।। কুমিল্লা সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল সভাপতি আবুল কালাম আজাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও এলাকায় ড্রেন, রাস্তা নির্মাণ কাজে বাধা দেয়ার মিথ্যা অভিযোগ এনে মানববন্ধনের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী আবুল কালাম আজাদ। আজ ১৫ অক্টোবর ২০২৬ বিকেলে কুমিল্লা নগরীর ভাটপাড়ায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের কে তিনি বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে অপবাদ দেওয়া হয়েছে । যে গলিপথ রাস্তাটি নিয়ে কথা হচ্ছে সে রাস্তাটি আমার নিজের কেনা । আমার কাছে দলিল আছে। আমি ইতোপূর্বে এলাকার পানি যাওয়ার জন্য ড্রেন নির্মাণ করে দিয়েছিলাম। গত ১২ তারিখ রাত থেকে কতিপয় সন্ত্রাসী আমাকে ধমকি হুমকি দিচ্ছে। আমি বলেছি আপনারা আলোচনায় বসুন কাগজপত্র দেখুন তারপরে সিদ্ধান্ত নিন। আমি এলাকাবাসীর বিপক্ষে নই। আমাকে বলা হয়েছে আমি নাকি চাঁদা চেয়েছি। আমি কেন চাঁদা চাইবো এই গলিপথ রাস্তাটির মালিক আমি নিজেই। কুমিল্লা সিটি কর্পোরেশনের সামনে যারা মানববন্ধন করেছে তারা কেউই এই রাস্তার দালিলিক মালিক নয়। তারা জোর করে আমাকে হুমকি দিয়ে এ রাস্তার মালিক হতে চায় । আমার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা এ ধরনের মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ প্রকাশঃ ১৫-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন