ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। পল্লী উন্নয়নের পথিকৃৎ.বার্ড ও কেটিসিসিএ লিমিটেডের প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে কেটিসিসিএ লিমিটেড। গত ১৪ অক্টোবর সকালে কুমিল্লা কেটিসিসিএ লিমিটেড মিলনায়তনে অআয়োজিত স্মরণ সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেটিসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মোঃ শাহজাহান সিরাজ। স্মরণ সভায় ড. আখতার হামিদ খানের কুমিল্লার পল্লী উন্নয়নে যে অবদান রেখেছেন তা স্মরণ করে বক্তব্য রাখেন সমবায়ী আলহাজ্ব মোঃ ইয়াসিন আহমেদ, কেটিসিসিএ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ডাঃ ইয়াছিন,সমবায়ী খন্দকার সোহেল রেজা। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কেটিসিসিএ লিমিটেডের চেয়ারম্যান মোঃ শাহজাহান সিরাজ। পরে ড. আখতার হামিদ খানের প্রতিকৃতিতে ফুলের ডালা অর্পন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সমবায়ীরা। সংবাদ প্রকাশঃ ১৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন