কুমিল্লা নগরীতে ড্রেন নির্মান ও রাস্তা নির্মানে বাধা সৃষ্টি এবং চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। কুমিল্লা সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের ভাটপাড়া কবরস্থান রোড সংলগ্ন কাউসার স্টিলের গলিতে রাস্তা ও ড্রেন নির্মাণকাজে বাধা প্রদান ও হুমকি ধমকি এবং চাঁদাদাবীর ঘটনার প্রতিবাদে আজ ১৪ অক্টোবর বিকেলে কুমিল্লা সিটি কর্পোরেশনের সামনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির আয়োজন করে ভাটপাড়া পশ্চিমপাড়ায় ভুক্তভুগি এলাকাবাসী। মানব বন্ধন চলাকালে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন তাসলিমা বেগম, নাজমা বেগম, মালু বিবি,রুমা আক্তার সহ আরো অনেকে। তারা অবিলম্বে এই এলাকার জলাবদ্ধতা নিরশনে ড্রেন ও পাকা রাস্তা নির্মান করার দাবী জানান। পাশাপাশি অভিযুক্ত স্থানীয় যুবদল নেতা আবুল কালাম আজাদ চাঁদা দাবী করায় তার গ্রেফতার ও বিচারদাবী করেন।
এই ​প্রতিবাদ সভায় বক্তারা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত এই এলাকার ড্রেন ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও একটি স্বার্থান্বেষী মহল উন্নয়নকাজে অহেতুক বাধা সৃষ্টি করছে এবং চাঁদা দাবি করছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি যেমন বাড়ছে, তেমনি এলাকার স্বাভাবিক উন্নয়ন ব্যাহত হচ্ছে।
​এলাকাবাসী দ্রুত এসব অপকর্ম ও চাঁদাবাজি বন্ধের জোর দাবি জানান। একই সাথে সুষ্ঠুভাবে রাস্তা ও ড্রেনের নির্মাণকাজ সম্পন্ন করতে সিটি মেয়র ও স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
​মানববন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন। সংবাদ প্রকাশঃ ১৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন