বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ===========
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকামের গ্রামের বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে আরাফাত রহমান নামে ১৮ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের মোকাম গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত আরাফাত রহমান মোকাম গ্রামের জাকির হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন ও ইউপি সদস্য মো. জাকির হোসেন জানান, রোববার বেলা ১১টার দিকে শিশু আরাফাত তার মা হাওয়া বেগমের সঙ্গে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে তার মা রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটি পড়ে থাকতে পারে বলে সন্দেহ হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুকুরের পানিতে নেমে তল্লাশি শুরু করেন। পরে পানির নিচ থেকে অচেতন অবস্থায় আরাফাত রহমানকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর স্বজনরা দ্রুত শিশুটিকে স্থানীয় কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হয়। পরে কুমেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু আরাফাত রহমানকে মৃত ঘোষণা করেন।
মাত্র ১৮ মাস বয়সী ফুটফুটে শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। শিশুটির মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে গভীর শোক ও বিষাদ। সংবাদ প্রকাশঃ ০৬-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন