ব্রাহ্মণপাড়া আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজে পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান =============কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ঐতিহ্যবাহী শিদলাই আমির হোসেন জুবেদা ডিগ্রি কলেজের ২০২৬ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত কলেজ মিলনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি সাবিনা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ক্যাপ্টেন জিয়াউল হাসান মাহমুদ।
কলেজের প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবিনা আফরোজ বলেন, শিক্ষার গুণগত মান ধরে রাখতে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলতে হবে। নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলাবোধের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশে কলেজের শিক্ষক-শিক্ষিকা, ২০২৬ সালে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০২-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=