শোকবার্তাঃ মন্ত্রী হাজী ইয়াসিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

সিটিভি নিউজ।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি ও মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোঃ আমিন উর রশিদ ইয়াসিনের রত্নগর্ভা মাতার ইন্তেকালে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন) আমি মোঃ তৌহিদুল আনোয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তা কুমিল্লা কোতয়ালি মডেল থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।

আমরা মহান আল্লাহর দরবারে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন—এই দোয়া করি। একই সাথে মাননীয় মন্ত্রী মহোদয়সহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা তাঁদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।

বিনীত,
অফিসার ইনচার্জ
কোতয়ালি মডেল থানা,
কুমিল্লা।
সংবাদ প্রকাশঃ ০৮-০৯-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন