নাঙ্গলকোটে বাড়ীর আঙ্গিনায় সবজি উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট উপজেলা —– কেচোঁ কম্পোষ্ট সার ব্যবহার করে ও কীট নাশক ব্যবহার না করে বাড়ির আঙ্গিনায় ১২ মাস সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা” বৃহস্পতিবার নাঙ্গলকোট মানব কল্যাণ সংস্হা (মাকস কুমিল্লা) কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মানব কল্যাণ সংস্হার আয়োজনে ও জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদ মিয়াজী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দন কুমার দাস, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, মানব কল্যাণ সংস্হা (মাকস কুমিল্লা) নির্বাহী পরিচালক কে এম শামীম উদ্দীন, অধ্যাপক রুহুল আমিন, মাস্টার গোলাম সরওয়ার ভূঁইয়া প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালায় ২০ কৃষক কিষাণী অংশ গ্রহণ করেন।
সভাশেষে উপকারভোগীদের মাঝে বিনামূল্য কেচোঁ কম্পোষ্ট সার উৎপাদনে রিং ও গাছের চারা বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ১৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=