কুমিল্লা নাভানা হসপিটালের বার্ষিক সাধারন সভা -২০২৬ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। আবদুল আউয়াল, কুমিল্লা: সংবাদদাতা জানান=============
কুমিল্লা মহানগরীর ঝাউতলায় স্বনামধন্য সেবামূলক প্রতিষ্ঠান কুমিল্লা নাভানা হসপিটাল (প্রাঃ) লিঃ এর ৪র্থ বার্ষিক সাধারন সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬ খ্রি:) বিকেলে প্রতিষ্ঠানের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
হসপিটালের চেয়ারম্যান
শ্রীধাম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে হসপিটালের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার,মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ মামুনুর রশীদ ভূইয়া,ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা,সোহেল রানা,মোঃ কামরুল হাসান চৌধুরী,এডভোকেট মঈনুল আলম প্রমুখ। বাৎসরিক আয় ব্যায়ের হিসাব পেশ করেন অর্থ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় হসপিটালের পরিচালকগন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,হাসপাতালে তুলনামূলক কম খরচে আধুনিক চিকিৎসা দেওয়ার অঙ্গীকার করেন। সকলের সহযোগিতায় আগামিতে সেবার মান আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মোঃ মনিরুল ইসলাম। সংবাদ প্রকাশঃ ১৫-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=