কুমিল্লা- দেবীদ্বার: অপ-প্রচারের প্রতিবাদে ‘সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র শ্রমিকদের বিক্ষোভ- মানববন্ধন

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ================
কুমিল্লার দেবীদ্বারে “সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র ওয়ার্কস এন্ড এমপ্লোয়িজের দুই শ্রমিক নেতা মামুন ও শুভকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচারের বিরুদ্ধে শ্রমিকদের ওই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক’র দেবীদ্বার উপজেলার জাফরপুর “সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র প্রধান ফটকের সামনে ওই মানববন্ধন করা হয়।
মানব বন্ধনে এই ইন্ডাস্ট্রিজের বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধন থেকে নেতৃবৃন্দরা সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং ক্রীড়া সম্পাদক সোহেল রানা শুভর বিরুদ্ধে প্রচারিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা ফয়সাল, জরিনা বেগম, আমেনা আক্তার, জুবায়ের আহমেদ, শিউলি আক্তারসহ আরো অনেকে।
শ্রমিকরা বলেন, ভুয়া বা ফেক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই নেতার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও ছড়ানো হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা—এআই প্রযুক্তি ব্যবহার করে মাদক সেবন সংক্রান্ত কথিত বিভ্রান্তিকর ভিডিও তৈরিরও অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার না চালিয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা উচিত। অপপ্রচারকারী ইন্দ্রজিং ভৌমিক ও তার সহযোগী মোস্তফা, সোহেল মিয়া, আবু মিয়া, আঃ হাকিমসহ ফেসবুকে অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানান।
এবিষয়ে অভিযুক্ত ইন্দ্রজিৎ ভৌমিক বলেন, তিনি কয়েকদিন ধরে অসুস্থ ও চিকিৎসাধীন। ঘটনাটি ফেসবুকে প্রচারের বিষয়ে তিনি কিছুই জানেন না। নিজস্ব ফেসবুকে পোষ্ট করেননি। তবে ঘটনা সত্য না হলে কি আর মানুষ প্রচার করে বলে জানান তিনি।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার “সাদাত জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধনের ছবি। সংবাদ প্রকাশঃ ১১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=