জাতীয় নাগরিক পার্টি -এনসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাভিদ নওরোজ শাহ্

সিটিভি নিউজ।। জাতীয় নাগরিক পার্টি -এনসিপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন নাভিদ নওরোজ শাহ্, কুমিল্লা মহানগর এনসিপি’র পক্ষ থেকে রক্তিম লাল গোলাপের বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন
জাতীয় নাগরিক পার্টি -এনসিপি’র পুনর্গঠিত আহ্বায়ক কমিটিতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চট্রগ্রাম উত্তর বিভাগ হিসেবে নির্বাচিত হওয়ায় কুমিল্লার কৃতি সন্তান নাভিদ নওরোজ শাহ্-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগর শাখা।
আজ ২৩ অক্টোবর (শুক্রবার) সকালে দলের অফিসিয়াল ফেসবুক পেজে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই কমিটির তথ্য নিশ্চিত করা হয়।
ঘোষিত পুনর্গঠিত কমিটিতে সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর একটি পেয়েছেন কুমিল্লার কৃতি সন্তান জনাব নাভিদ নওরোজ শাহ্। তাকে সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রাম উত্তর সাংগঠনিক বিভাগের অধীনে রয়েছে কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী এবং লক্ষ্মীপুর—এই ছয়টি গুরুত্বপূর্ণ জেলা।
রাজনৈতিক ও পেশাগত অঙ্গনে নাভিদ নওরোজ শাহ্ এক পরিচিত মুখ। পেশায় তিনি একজন মানবাধিকার আইনজীবী। বর্তমানে তিনি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন। এর পাশাপাশি বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থায় (এনজিও) পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শিক্ষা জীবনে কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে সফলতার সাথে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করার পর তিনি উচ্চশিক্ষার জন্য ভর্তি হন দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের বিখ্যাত কার্ডিফ ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
বিগত জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, মানবাধিকার কর্মী এবং পেশাজীবী জনগণকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা পালন করেন নাভিদ নওরোজ শাহ্।
তিনি পূর্বে দলীয় সিদ্ধান্ত মোতাবেক দলীয় গুরুত্বপূর্ণ পদ যুগ্ম মূখ্য সমন্বয়ক,অঞ্চল তত্ত্বাবধায়ক,গণভোটে হ্যা কুমিল্লা ০৬ এম্বাসেডর,কুমিল্লা ০৬ নির্বাচন এলাকা মনোনীত এমপি পদপ্রার্থী ছিলেন।
রাজনীতি ও পেশাগত জীবনের পাশাপাশি সামাজিক উন্নয়নেও তিনি সমানভাবে সক্রিয়। বর্তমানে তিনি ‘ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স’-এর আহ্বায়ক এবং তরুণ উদ্যোক্তাদের আন্তর্জাতিক সংস্থা ‘জেসিআই (JCI)’-এর ঢাকা আপটাউন চ্যাপ্টারের সভাপতি হিসেবে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন। সংবাদ প্রকাশঃ ২৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=