শশীদল ইউনিয়ন পরিষদে জনবান্ধব ও সেবামূলক কার্যক্রমে আতিকুর রহমান রিয়াদ চেয়ারম্যানের প্রতি জনগণের সুদৃঢ় আস্থা

সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার।। ===============কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদে সুশাসন, স্বচ্ছতা ও জনসেবামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগণের মনে বিশেষ স্থান করে নিয়েছেন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ। তাঁর সময়োপযোগী পদক্ষেপ এবং জনবান্ধব নের্তৃত্ব ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে, যা তাঁর প্রতি জনগনের আস্থাকে আরও সুদৃঢ় করেছে।
স্হানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান হবার পর থেকেই আতিকুর রহমান রিয়াদ শশীদল ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, হতদরিদ্র মানুষের মাঝে সরকারি সহায়তা সুষ্ঠুভাবে বিতরণ এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর সক্রিয় ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে। উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে- স্বচ্ছ নাগরিক সেবা- ইউনিয়ন পরিষদ থেকে জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদপত্র এবং উত্তরাধিকার সনদ প্রদানে কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত সেবা নিশ্চিত করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন- ইউনিয়নের বিভিন্ন অবহেলিত গ্রামীণ রাস্তাঘাট সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ার ফলে যাতায়াত ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। মাদক ও অপরাধ দমন- যুবসমাজকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাদক ও সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন তিনি। স্বচ্ছতা ও জবাবদিহিতা- ভিজিডি, ভিজিএফ ও বয়স্ক-বিধবা ভাতার মতো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির তালিকা প্রণয়নে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা। এ বিষয়ে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “আতিকুর রহমান রিয়াদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ইউনিয়ন পরিষদের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। যেকোনো প্রয়োজনে তাঁকে সহজেই পাশে পাওয়া যায়। এলাকার উন্নয়নমূলক কাজ দেখে আমরা অত্যন্ত আনন্দিত এবং তাঁর প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে।”শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, “জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি সততা ও নিষ্ঠার সাথে তা পালন করার চেষ্টা করে যাচ্ছি। আমার লক্ষ্য শশীদল ইউনিয়নকে একটি আধুনিক, সুখসমৃদ্ধ ও শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলা। জনগণের এই ভালোবাসা ও আস্থাই আমার কাজের মূল অনুপ্রেরণা।” সংবাদ প্রকাশঃ ৩০-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=