রত্নাপালংয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী, নতুন একাডেমিক ভবন নির্মাণ শিগগিরই

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নে ব্যারিস্টার রফিক একাডেমির আওতাধীন ডা. রফিক জাহান মাহমুদ বালিকা বিদ্যালয় ও ব্যারিস্টার জি. আর. মাহমুদ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
পরিদর্শনকালে তিনি শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রম, অবকাঠামো এবং সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। এ সময় শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন।
জানা গেছে, প্রতিষ্ঠান দুটির জন্য একটি আধুনিক একাডেমিক ভবন নির্মাণের লক্ষ্যে এর আগে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার প্রেরণ করেন। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় অতি শিগগিরই ভবনটির নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের প্রত্যাশা, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার পরিবেশ আরও আধুনিক ও মানসম্মত হবে এবং শিক্ষার্থীরা উন্নত সুযোগ-সুবিধার মধ্যে পাঠদান গ্রহণ করতে পারবে। সংবাদ প্রকাশঃ ৩০-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=