কুমিল্লায় জুলাই শহিদ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

সিটিভি নিউজ24।।কুমিল্লায় জুলাই শহিদ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
কুমিল্লা: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে আজ ১৬ জুলাই কুমিল্লায় পালিত হয়েছে জুলাই শহিদ দিবস ২০২৬।
এ উপলক্ষে নগরীর টাউন হল প্রাঙ্গণে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিটি কর্পোরেশনের প্রশাসক এবং উন্নয়ন কর্তৃপক্ষ কুমিল্লা-এর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া শহিদ পরিবারের সদস্যরা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় বক্তারা শহিদদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং তাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন