‎ব্রাহ্মণপাড়ায় ​মাত্র ২০ মাসে পবিত্র কুরআন হেফজ সম্পন্ন করলো মুহাম্মদ আরাফাত হোসেন

সিটিভি নিউজ।। রিপোর্টার।। সংবাদদাতা জানান ===========কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাত্র ১ বছর ৮ মাস ৫ দিনে (২০ মাস) পবিত্র কুরআনুল কারীমের হিফজ (সবক) সমাপ্ত করার গৌরব অর্জন করেছে মুহিব্বানে রাহমাতুল্লিল আলামিন হাফেজিয়া মাদ্রাসার ১৩ বছর বয়সী মুহাম্মাদ আরাফাত হোসেন। সে মুরাদনগর উপজেলার পুকুরপাড় গ্রামের বাসিন্দা মুহাম্মদ আকতার হোসেন ও মোসাম্মৎ শিখা আক্তার দম্পতির সুযোগ্য সন্তান। ​চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবারে বারীয়া শরীফের সাজ্জাদানশীল পীর মুফতী ছৈয়্যদ মুহাম্মদ শামসুদ্দোহা বারী হুজুর কেবলা প্রতিষ্ঠিত কল্পবাস ‘মুহিব্বানে রাহমাতুল্লিল আলামিন হাফেজিয়া মাদ্রাসা’ থেকে সে এই কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে। ​পারিবারিক সূত্রে জানা যায়, মুহাম্মদ আরাফাত হোসেনকে হাফেজ করার লক্ষে ২০২৩ সালের ১ মার্চ তাকে মাদ্রাসায় নূরানী বিভাগে ভর্তি করানো হয়। পরবর্তীতে তার অক্লান্ত পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও শিক্ষকদের আন্তরিকতায় মাত্র ২০ মাসে সে সম্পূর্ণ ৩০ পারা কোরআন শরীফ মুখস্ত করে। হাফেজ আরাফাত হোসেনের এই সাফল্যের পেছনে মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মুহাম্মদ রবিউল্লাহ সিকদার-এর অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা এবং নিবিড় তত্ত্বাবধান অন্যতম ভূমিকা পালন করেছে। অত্যন্ত অল্প সময়ে সম্পূর্ণ কুরআন নির্ভুলভাবে হিফজ করায় শিক্ষক হাফেজ মুহাম্মদ রবিউল্লাহ সিকদার ছাত্রের প্রতি আন্তরিক মোবারকবাদ জানান এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, আরাফাত অত্যান্ত বিনয়ী, নম্র, ভদ্র। অন্যান্য ছাত্রের চেয়ে সে বেশি পড়ালেখা করেছে। তার কঠোর পরিশ্রম তাকে সাফল্যের সিঁড়িতে উঠতে সাহায্য করেছে। আরাফাতের এই অনন্য সাফল্যে তার পরিবার, মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মাদ্রাসা সূত্রে জানা গেছে, ছাত্রের এই কৃতিত্বে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। ​মুফতী ছৈয়্যদ মুহাম্মদ শামসুদ্দোহা বারী হুজুর কেবলা এবং মাদ্রাসার শিক্ষকমণ্ডলী আশা প্রকাশ করেন যে, আরাফাত ভবিষ্যতে একজন আদর্শ আলেম ও হাফেজ হয়ে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে অনন্য অবদান রাখবে। সংবাদ প্রকাশঃ ১২-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন