উখিয়ায় বাঁশঝাড়ে মিলল দুইটি দেশীয় অস্ত্র, ছয় রাউন্ড গুলি এসআরবি-১৫-এর অভিযান

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===============
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একটি বাঁশঝাড় থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পূর্ব মরিচ্যা মধুঘোনা এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরে জনৈক মো. আলমগীরের বাড়ির পেছনে একটি বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় ওয়ান শুটার গান ও ছয় রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সেগুলো উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানায়, অবৈধ অস্ত্র, মাদক, সন্ত্রাস, হত্যা, অপহরণ ও মানব পাচারসহ বিভিন্ন অপরাধ দমনে কক্সবাজার, বান্দরবান ও পার্শ্ববর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১১-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=