বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==============কক্সবাজারে টানা ৬-৭ দিনের ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। মানবিক উদ্যোগের অংশ হিসেবে রোববার (১২ জুলাই) জেলার চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সামীম কবীরের নেতৃত্বে চকরিয়ার কৈয়ারবিল, বরইতলী, পেকুয়ার টইটং ও সদর ইউনিয়নের নন্দীরপাড়াসহ বিভিন্ন এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণের পাশাপাশি পুলিশ কর্মকর্তারা বন্যাদুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতি ও প্রয়োজনীয়তার খোঁজখবর নেন। ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করা হয়।
এ সময় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের নৈতিক ও মানবিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জেলা পুলিশের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১২-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=