সাপাহারে ভারতীয় সীমান্তে নিরাপত্তা জোরদারে নতুন বিজিবি ক্যাম্প উদ্বোধন

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি : ==============নওগাঁর সাপাহারে বৈকন্ঠপুর ভারতীয় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে নতুন একটি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ক্যাম্প স্থাপন করা হয়েছে।
৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে ও পতাকা উত্তোলনের মাধ্যমে ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের,পিএসসি,জি।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি-এর আওতাধীন এই বিওপির মাধ্যমে জেলার উত্তর-পশ্চিম সীমান্তের প্রায় ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষায় বিজিবির কার্যক্রম আরও জোরদার হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিজিবি কর্মকর্তা।
উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সদস্যরা দিন-রাত দায়িত্ব পালন করছেন। সীমান্তে কঠোর নজরদারি,অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ,পতাকা বৈঠক, প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। তিনি আরও বলেন, নতুন এই বিওপি প্রতিষ্ঠার ফলে সীমান্ত অপরাধ দমন, চোরাচালান, মাদক ও মানব পাচার এবং পুশ-ইনসহ অবৈধ অনুপ্রবেশ কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতেও বিওপিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ প্রকাশঃ ০৬-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=