ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে প্রেপ্তার ১ ইয়াবা ও গাঁজা উদ্ধার

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান ============
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অপর একটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় ০৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল ( ১০ ও ১১ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার অন্তর্গত ০৪নং শশীদল ইউনিয়নের হরিমঙ্গল বাজারের ‘মায়ের দোয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট’ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আকমত আলী (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আকমত আলী উপজেলার ০৭নং সাহেবাবাদ ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে।
​অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ জালাল উদ্দিন বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা (মামলা নং-১৭(৭)২৬) দায়ের করেছেন। পুলিশ জানায়, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
​এদিকে, এর আগের দিন শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্য ও এএসআই (নিঃ) নুর-আল আহসান সঙ্গীয় ফোর্সসহ শশীদল ইউনিয়নের নারায়নপুরগামী কাঁচা রাস্তায় অপর একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে স্থানীয় কামাল হোসেনের বাড়ির সামনে পুকুর পাড় থেকে অজ্ঞাতনামা আসামিদের ফেলে যাওয়া ০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাঁজা ফেলে পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
​ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন,
​”মাদক ও অপরাধ দমনে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” সংবাদ প্রকাশঃ ১১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন