পোরশায় ৭হাজার ৪৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : ==============
নওগাঁর পোরশায় নিতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৪৫০ পিস ভারতীয় নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারীকে আটক করেছে ১৬ বিজিবি।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার দিয়াড়াপাড়া এলাকায় এ অভিযান চালিয়ে নিতপুর মাস্টারপাড়া গ্রামের মো. কালুর ছেলে মো. নয়ন (৪০) এবং একই গ্রামের মো. হানিফের ছেলে মো. আনারুল (৩২) গ্রেফতার করে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের পোরশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, মাদক, গবাদিপশুসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৮-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=