কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৮৩ কোটি ২৯ লাখ টাকার বাজেট পাশ

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি====কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৮৩ কোটি ২৯ লক্ষ ৯৫ হাজার টাকার বাজেট অনুমোদন হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে পাওয়া যাবে ৭১ কোটি ৬২ লক্ষ ১৫ হাজার টাকা। নিজস্ব আয় থেকে আসবে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা, প্রারম্ভিক জের হিসেবে আসবে ২ কোটি ১ লক্ষ ৮২ হাজার এবং ঘাটতি বাজেট ৯০ লক্ষ ৯৮ হাজার টাকা।

বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেট চাহিদা ১০৬ কোটি ০৪ হাজার টাকা হলেও নতুন বাজেট অনুমোদন অনুমোদন হয়েছে ৮৩ কোটি ২৯ লক্ষ ৯৫ হাজার । যেখানে বাজেট কমতি থাকবে চাহিদার প্রায় ২২ কোটি ৭০ লক্ষ টাকা।

আজ সকাল ১১:০০ টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট এর ১১০ তম সভায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বাজেট উপস্থান করেন। বাজেট উপস্থাপন শেষে সকল সিন্ডিকেট সদস্য সকল খাতের উপর মতামত পেশ করেন, পরে তা সর্বসম্মতভাবে অনুমোদন হয়। একই সঙ্গে সিন্ডিকেট সভায় ২০২৫-২০২৬ অর্থ বছরের সরকারি বরাদ্দের ভিত্তিতে ৮৬ কোটি ৪২ লক্ষ ৭৮ হাজার টাকা সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।

৮৩ কোটি ২৯ লক্ষ ৯৫ হাজার টাকার বাজেটে গবেষণায় কোন বরাদ্দ রাখা হয়নি। উক্ত টাকা বিমকের বরাদ্দের সাথে বরাদ্দ হয়েছে। প্রস্তাবিত বাজেটের ৬০.৬৫ শতাংশ বেতন-ভাতা ও পেনশন, পণ্য ও সেবা বাবদ সহায়তা ৩১.৫৪ শতাংশ, অন্যান্য অনুদান খাতে ০.৫৩ শতাংশ ও ৭.২৮ শতাংশ মূলধন অনুদান বরাদ্দ ধরা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ড. এম এম শরীফুল করীম বাজেট অনুমোদন শেষে বলেন সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে বাজেট ব্যয় করা হবে। বিশ^বিদ্যালয়ের শিক্ষার মান আধুনিকায়ন করার জন্য সার্বিক চাহিদা বিবেচনায় যুগোপযোগী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে আগামীতে বাজেট বৃদ্ধি করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বলেন ২০০৭-২০০৮ অর্থ বছরে বাজেট ছিল ১ কোটি ১০ লক্ষ টাকা, সেখান হতে আজকের বাজেট বৃদ্ধি পেয়ে দাড়িঁয়েছে ৮৩ কোটি ২৯ লক্ষ ৯৫ হাজার টাকা। আশার কথা হলো, ক্রমান্বয়ে সরকারি অনুদান বৃদ্ধি করা গেছে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক চাহিদা অনুযায়ী সর্বমোট বাজেট বৃদ্ধি পাবে। বাজেট উপস্থাপনের সময় মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান আরো বলেন ইউজিসির বরাদ্দ চাহিদার তুলনায় অপর্যাপ্ত। তবে তিনি সংশোধিত বাজেটে ইউজিসির সাথে আলোচনা করে বাজেট আরও বৃদ্ধি করার অঙ্গীকার করেন।

ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীদের বৃত্তি ও মেধা বৃত্তি প্রদানের জন্য সম্পূর্ণ রাজস্ব তহবিলের মাধ্যমে বৃত্তি প্রদানের জন্য বিমক হতে দ্বিগুন বরাদ্দ নেয়া হয়েছে। সম্পদের সঠিক ব্যবহার ও সরকারী অর্থ সাশ্রয়ের কথা বিবেচনায় এনে বিশ^বিদ্যালয়ের সকল বিভাগ, দপ্তর ও ল্যাবের মেরামত যোগ্য কম্পিউটার সমূহ সরকার হতে বিশেষ বরাদ্দ এনে মেরামত করা হয়েছে। বিশ^বিদ্যালয়ের সীমানা প্রাচীরের কাজ সমাপ্ত হয়েছে। হলসমূহের বাথরুমসমূহ সংস্কার করা হয়েছে। সেলুন, লন্ড্রি ও ফটোকপিয়ারের জন্য রুম তৈরী করা হয়েছে। আনসারদের জন্য আনসার শেড তৈরী করা হচ্ছে। সকল বিভাগে স্মার্ট বোর্ড সরবরাহ নিশ্চিত করা হয়েছে। প্রকৌশল অনুষদের জন্য একটি কম্পিউটার ল্যাব তৈরী করা হয়েছে। প্রশাসনিক ভবনের ইন্টারনেট সেবা নির্বিঘ্ন রাখা ও মসজিদে বৈদ্যুতিক সেবা নিশ্চিত করনের জন্য ২ টি জেনারেটার স্থাপন করা হয়েছে। উপাচার্যের বাসভবনের কাজসহ সামনের বাউন্ডারী টাইলস করা হয়েছে

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিরীক্ষা ও আইন) মিজু শামিম সুলতানা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আহসান পারভেজ, ব্রাক বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মতিন সাদ আবদুল্লাহ, ঢাকা বিশ^বিদ্যালয়ের ঔষধ প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মোঃ সেলিম রেজা, কুবি মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, গনিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবদুল হাকিম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী। সংবাদ প্রকাশঃ ০১-০৭-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন