**বুড়িচংয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই প্রথম দিনে অংশ নেবেন ৩ হাজার ১১৮ পরীক্ষার্থী

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ============
আগামী ২ জুলাই থেকে সারাদেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায়ও শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩ হাজার ১১৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন। ইতোমধ্যে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম দিনে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার নির্ধারিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলায় সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১০টি কলেজের মোট ২ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থী ৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৩০১ জন এবং ছাত্রী ১ হাজার ৩৭২ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১৫টি মাদ্রাসার ৩২০ জন পরীক্ষার্থী ২টি কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ছাত্র ১৩৯ জন এবং ছাত্রী ১৮১ জন।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। তাদের মধ্যে ছাত্র ৮৬ জন এবং ছাত্রী ৩৯ জন।
সব মিলিয়ে বুড়িচং উপজেলায় প্রথম দিনে ৩ হাজার ১১৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, সার্বক্ষণিক তদারকি এবং ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তারা পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হওয়ার পাশাপাশি পরীক্ষা চলাকালে শিক্ষা বোর্ডের সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন। সংবাদ প্রকাশঃ ৩০-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন