মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন

সিটিভি নিউজ।। রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধিঃ ==========
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. আমজাদ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত এক আদেশে এ দায়িত্ব প্রদান করা হয়।
নতুন দায়িত্বপ্রাপ্ত মো. আমজাদ হোসেন বর্তমানে পেট্রোবাংলার ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (সচিব) হিসেবে কর্মরত রয়েছেন। আদেশ অনুযায়ী, তিনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চলতি দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ডি. এম. জোবায়েদ হোসেনকে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলা খনি হিসেবে পরিচিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড পার্বতীপুরে অবস্থিত এবং দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংবাদ প্রকাশঃ ০৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=