চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==================
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ মে) দিনব্যাপী চকরিয়া থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান-এর নির্দেশনায় এবং চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন-এর সার্বিক তত্ত্বাবধানে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে এসআই (নিঃ) মো. শাহেদুল্লাহর নেতৃত্বে এসআই সোহরাব সাকিব, ইমরুল হক, ইসমাইল হোসেন, আনোয়ারা হোসেন এবং এএসআই আলা উদ্দিন, দোয়েল বড়ুয়া, মোরশেদ আলম, আল-আমিন, জগদীশ বড়ুয়া ও ঈমন আহমেদ শেখসহ পুলিশের একটি চৌকস টিম অংশ নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ১০ জনের মধ্যে ২ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি, সিআর পরোয়ানাভুক্ত ৮ জন এবং জিআর পরোয়ানাভুক্ত ১ জন রয়েছে।

চকরিয়া থানার ওসি জানান, অপরাধ দমন, পলাতক আসামি গ্রেফতার এবং আদালতের পরোয়ানা তামিলের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৮-০৫-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন