বল্লভপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে কুমিল্লা মহানগর জামায়াত

সিটিভি নিউজ।। কুমিল্লার কালির বাজার ইউনিয়নের বল্লভপুর উত্তরপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোঃ লিটন মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা মহানগরী।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা ও সহযোগিতা দিতে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী একেএম এমদাদুল হক মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, বল্লভপুর এলাকার আমীর কাজি জাকির হোসাইন, সেক্রেটারী রাকিবুল হাসান, বিশিষ্ট সমাজসেবক ফয়েজ আহমেদ মুন্সী ও ইউনুস মিয়া।
বক্তারা বলেন, সংকটে মানুষের পাশে দাঁড়ানোই মানবিক দায়িত্ব, এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে সকলের এগিয়ে আসা প্রয়োজন। সংবাদ প্রকাশঃ ৩১-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=