এনসিপির আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটিতে নাভিদ নওরোজ শাহ্

সিটিভি নিউজ।। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে দলের আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক যোগাযোগ, কূটনৈতিক সম্পৃক্ততা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় ও কার্যক্রমকে আরও সুসংহত, কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে গঠিত হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটি। গতকাল ১১ আগস্ট রাতে পার্টির অফিসিয়াল ফেসবুক পেজে এক প্রেস রিলিজ দিয়ে এই কমিটি প্রকাশ করা হয়।

উক্ত কমিটিতে প্রধান হিসেবে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও কুমিল্লার সন্তান নাভিদ নওরোজ শাহ্ কমিটিতে অন্যতম সদস্য হিসেবে আছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আলাউদ্দীন মোহাম্মদ, মাহবুব আলম মাহির, মনিরা শারমিন, এ.এস.এম. সুজা উদ্দিন, রাফে সালমান রিফাত, আয়মান রাহাত, তৌহিদ হোসেন, এ.কে. ফ্লোরা হক, মনজিলা ঝুমা, আশরেফা খাতুন ও তৌহিদ আহমেদ আশিক। প্রত্যেকেই এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য।

নাভিদ নওরোজ শাহ্ গত সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে এনসিপির গত নির্বাচনে এনসিপির প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন ও শাপলা কলি প্রতীক নিয়ে কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট গঠন হলে তিনি কুমিল্লা-৬ আসনে জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদকে সমর্থন দিয়ে সরে দাঁড়ান। নাভিদ নওরোজ গত দেড় বছর ধরেই যুক্তরাজ্য ও ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর সাথে এনসিপির কূটনৈতিক সম্পর্ক তৈরি করতে কাজ করে যাচ্ছেন। তিনি যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মানবাধিকার আইন নিয়ে পড়াশুনা করেছেন এবং বর্তমানে একটি এনজিওতে আইন পরামর্শক হিসেবে কাজ করছেন। পাশাপাশি তিনি কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজের উপ-পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। সংবাদ প্রকাশঃ ১২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন