কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তারের সঙ্গে কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সিটিভি নিউজ।। কুমিল্লা জেলা প্রশাসক রোজী আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুমিল্লা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ।
বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে কুমিল্লা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি শওকত আলী বকুল, সাধারণ সম্পাদক মনজুরুল আলমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ জেলা প্রশাসক রোজী আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুমিল্লার ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
জেলা প্রশাসক ব্যবসায়ী সমাজের বিভিন্ন সমস্যা ও দাবির বিষয়ে নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং কুমিল্লার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাৎকালে ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংবাদ প্রকাশঃ ১২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=