কুমিল্লায় সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৫ জনসহ ৬জন আহত পরিবারের প্রধান বিএনপি নেতা হুমায়ুন নিহত

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/============
কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় সিএনজি-পিকাপ ভ্যান মুখোমূখী সংঘর্ষে একই পরিবারের ৫ জন ও চালকসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের কুমেক হাসপাতালে নেয়ার পর হুমায়ুন কবির নামে একজন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
নিহত হুমায়ুন কবির(৫৫), দেবীদ্বার উপজেলার ৩ নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আজিজ মেম্বারের বাড়ির হাজী আব্দুল আজিজ ব্যাপারীর ছেলে। তিনি উপজেলার ৩ নং রসুলপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ছিলেন।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল পৌনে ৩টায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহা-সড়কের বুড়িচং উপজেলার দেবপুর তেল পাম্প সংলগ্নে।
হাইওয়ে পুলিশ জানান, ময়নামতি থেকে দেবীদ্বারগামী একটি সিএনজিকে ব্রাক্ষনবাড়িয়া থেকে কুমিল্লাগামী একটি পিকাপভ্যান যাওয়ার পথে মুখোমুখী সংঘর্ষে ওই দূর্ঘটনা ঘটে।
দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের সাবেক মেম্বার মো. ফজর আলী জানান, পারিবারিক বিরোধের জেরে হুমায়ুন কবির ও আনিস মেম্বারের মধ্যে আদালতে পাল্টা পাল্টি মামলা হয়। সামাজিক সালিসে উভয় পক্ষের মধ্যে মিমাংসা হলে, আজ উভয় পরিবারের সদস্যরা আদালতে আপোষ মিমাংসার আবেদন শেষে ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে।
তিনি আরো জানান, ফেরার পথে আনিস মেম্বার কুমিল্লায় থেকে যান। একই পরিবারের বাকী ৫ জন হুমায়ুন কবির (৫৫), তার স্ত্রী লাকী আক্তার (৪৫), কণ্যা স্বর্ণা আক্তার (১৯), এবং নজরুল ইসলামের ছেলে চাচাতো ভাই মো. আজিম উদ্দিন (৩৫), মো. আতিকুর রহমান(৪০) এবং একই উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের নারায়নপুর গ্রামের সিএনজি চালকসহ ৬ জন আহত হন। এদের সবাইকে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা হুমায়ুন কবির মারা যান।
এ ব্যাপারে ময়নামতি হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ(ওসি) মো. আব্দুল মমিন কালের কন্ঠকে জানান, বিকেল পৌনে ৩ টার দিকে হাইওয়ের দেবপুর তেল পাম্প এর কাছে সিএনজি এবং পিকাপভ্যানের সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ৬ জন আহত হন। আহতদের দ্রুত কুমেক হাসপাতালে স্থানান্তরিত করি। তবে একজন নিহতের বিষয়ে আমরা এখনো নিশ্চিত হতে পারি নাই। ওই ঘটনায় পিকাপ ও সিএনজি জব্দ করা হয়েছে, মামলা প্রক্রিয়াধিন। সংবাদ প্রকাশঃ ৩১-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=