বুড়িচংয়ে খাড়েরায় বসতঘরে ঢুকে হামলা ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ==========
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমূল ইউনিয়নের খাড়েরা পশ্চিমপাড়া গ্রামে বসতঘরে ঢুকে হামলা ও মারধরের অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী মোঃ শাহজাহান (৫৫) জানান, একই গ্রামের আব্দুল মোমেন ও তার ছেলে মইনুদ্দিনের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়,কাজী মইনুদ্দিনের স্থানীয় ফকির বাজারে একটি ফুচকা ও চটপটির দোকানে শাহজাহানের নাতি দীর্ঘদিন কাজ করতেন। প্রায় দুই থেকে তিন মাস আগে পাওনা বুঝে নিয়ে তিনি চাকরি ছেড়ে দিলে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে সাইফুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে বিভিন্ন সময় খারাপ আচরণ করতে থাকে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ জুন বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্তরা খাড়েরা গ্রামের সাইফুল আলমের বসতঘরে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এ সময় সাইফুল আলম, তার ছেলে হৃদয় হোসেন, পুত্রবধূ উম্মে আমেনা এবং স্ত্রী রোজিনা আক্তারকে এলোপাতাড়ি মারধর করে আহত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যদের রক্ষা করতে এগিয়ে গেলে অভিযোগকারী শাহজাহানকেও মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন বলে অভিযোগে বলা হয়েছে। হামলার সময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান না হওয়ায় ভুক্তভোগীরা বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযোগকারী মোঃ শাহজাহান অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।
সংবাদ প্রকাশঃ ১৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=