পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি: ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ শুরু

সিটিভি নিিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান ===============
সারা দেশে সবুজায়ন কার্যক্রম জোরদার এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার অংশ হিসেবে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা এই উদ্যোগ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি আমড়া ও একটি জলপাই গাছ রোপণ করে কর্মসূচির সূচনা করেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।
”প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর বাস্তবায়নের কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে সবুজায়ন এবং একটি পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি এলাকায় এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।”
অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিল্লাল হোসেন চৌধুরী, বন বিভাগ কর্মকর্তা মোস্তফা কামাল, কৃষি কর্মকর্তা আব্দুল মতিন এবং বিআরডিবি অফিসার শফিকুল ইসলাম।
এছাড়াও রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহসিন কবির সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট এবং যুবদলের সাবেক আহ্বায়ক একরামুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণে ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান। সংবাদ প্রকাশঃ ১৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=