মনোহরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ,মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ ===============
কুমিল্লার মনোহরগঞ্জে শহিদুল্লাহ দুখু (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ। ২৯ মার্চ রবিবার সকালে তাকে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, ২৮ মার্চ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নাথেরপেটুয়া মিজি বাড়ি মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিয়াল্লিশ পিস ইয়াবা ও পঁচিশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে উপজেলার নাথেরপেটুয়া ইউপির পুরানবাজার রিফুজি পাড়ার জহির হোসেনের ছেলে। এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হওয়ার কথা জানান মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম। তার বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মাদক আইনে একাদিক মামলা রয়েছে বলে জানান তিনি। আসামিকে গতকাল রবিবার কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা জানান তিনি। সংবাদ প্রকাশঃ ২৯-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=