ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন সংরক্ষণ দাবিতে স্মারকলিপি প্রদান

সিটিভি নিউজ।। ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবন সংরক্ষণ দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগর, কমিটির নেতৃবৃন্দ আহবায়ক সিরাজুল হক.সদস্য সচিব মাছুম বারী কাউছারসহ অন্যান্য নেতৃবৃন্দ স্মারকলিপিটি কুমিল্লা জেলা প্রশাসক মিজ রোজি আক্তারের কাছে প্রদান করেন।
নেতৃবৃন্দ বলেন, আমাদের জাতীয় ঐতিহ্যের মহান মননের প্রতীক হচ্ছে একুশের চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনা যেখানে মিশে আছে ১৯৫২ এবং ১৯৭১ এর ইতিহাস আর ঐতিহ্য।
৫২-এর ভাষা আন্দোলনের প্রথম প্রস্তাবক, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। কুমিল্লার কৃতি সন্তান ও জাতীয় এই বীরের স্মৃতিবিজড়িত বাসভবন রক্ষা এবং একে সরকারি উদ্যোগে জাদুঘর ও পাঠাগারে রূপান্তরের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগর শাখা কুমিল্লা বাসীর প্রানের দাবী বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংবাদ প্রকাশঃ ০৮-১১-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=