কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়ের গৌরবের চতুর্থ বর্ষপূর্তি উৎসব ৩ এপ্রিল

সিটিভি নিউজ।। তাপস চন্দ্র সরকার সংবাদদাতা জানান ==== ।। ধর্মীয় শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কুমিল্লা ত্রিশূল গীতা শিক্ষালয়ের গৌরবের চতুর্থ বর্ষপূর্তি উৎসব অনুষ্ঠিত হবে।
আসছে ৩রা এপ্রিল বিকেল সাড়ে ৪টায় কুমিল্লা মহেশাঙ্গণে নাট মন্দির প্রাঙ্গণে এ পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে ত্রিশূল গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় বৈদিক মন্ত্র, গীতা পাঠ, শ্রীমদ্ভাগবত পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ত্রিশূল গীতা শিক্ষালয় এর শিক্ষার্থী মৃত্তিকা নন্দী পূজা ও অপরাজিতা অধিকারীর উপস্থাপনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন- কুমিল্লার ধর্মীয় তত্ত্ববেত্তা অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য্য।
উক্ত মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন তীর্থ দর্শন ও সেবামূলক সংগঠন “ত্রিশূল” এর সভাপতি আশিষ দাস ও সাধারণ সম্পাদক অনন্য ভৌমিক। সংবাদ প্রকাশঃ ২৮-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=