২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি।। কুমিল্লা, ২৫ মার্চ, ২০২৬=== জেলা তথ্য অফিস কুমিল্লার আয়োজনে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে “২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সুলতানা রাজিয়া। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুদ্ধকালিন থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার শিক্ষা অফিসার, মো: রফিকুল ইসলাম ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার।

আলোচনা সভার শুরুতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সংবাদ প্রকাশঃ ২৫-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন