পদুয়ারবাজার ট্রেন ও বাসে দূর্ঘটনায় আহতদের পাশে কুমিল্লার এনসিপি নেতৃবৃন্দ

সিটিভি নিউজ।। কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোডের রেল ক্রসিংয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং অগণিত যাত্রী আহত হন। আজ ২২ মার্চ আহত রোগীদের দেখতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্ এবং কুমিল্লা মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাওসার ও মোহাম্মদ জায়েদ। এনসিপি কুমিল্লা জেলার যুগ্ম সমন্বয়কারী খালিদ এর নেতৃত্বে স্বেচ্ছাসেবীরা গত রাতেই দুর্ঘটনা স্থল থেকে হাসপাতাল পর্যন্ত সকলকে সহযোগিতা করেন।

এ সময় নাভিদ নওরোজ বলেন, পদুয়ার বাজারের এই ক্রসিং যেন এক মরণফাঁদ। এর আগেও এই এলাকায় ছোট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ক্রসিং ব্যারিয়ার এর দায়িত্বে থাকা লোকের গাফিলতির কারণে এই অ্যাক্সিডেন্ট। সরকার ও জেলা প্রশাসন তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। তাদের কাছে জোরালো দাবি জানাই দুর্ঘটনার কারণ পর্যালোচনা করে এখানে যেন স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হয়। সংবাদ প্রকাশঃ ২৩-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন