ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===================
কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বন বিভাগ এবং সাফারি পার্কের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে তিনি একটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বক্তারা বলেন, দেশের পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ জনগণের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচির আওতায় ডুলাহাজারা সাফারি পার্কে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এতে পার্কের জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক সৌন্দর্য আরও সমৃদ্ধ হবে। সংবাদ প্রকাশঃ ১৩-০৬-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=