চৌদ্দগ্রামে উজিরপুর ইউনিয়ন যুবদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা জানান ===: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২নং উজিরপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে মিঞাবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় হল রুমে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিঞা মো: জোবায়ের। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার, উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক খোরশেদ আলম, উজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন মজুমদার রুবেল, উজিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-দফতর সম্পাদক মির্জা হিরন।
উজিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে ও উজিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিজ মেম্বার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নাঈমুল হক, উজিরপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোতাহের হোসেন, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, নজরুল ইসলাম, ডা: মোস্তফা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম রানা সুজন, সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন জাগন্ত, যুগ্ন-সাধারণ সম্পাদক শরিফুল আলম অন্তর, সোহেল রানা ও সাইফুল ইসলাম সাকিল, যুবদল নেতা এমজি মানিক, সহ-প্রচার সম্পাদক মো: রুবেল, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: রুবেল, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা ইমরান মাহমুদ, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উজিরপুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উজিরপুর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি বাদল মিয়া, উজিরপুর ইউনিয়ন ছাত্রদল নেতা নাজিম উদ্দিন সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংবাদ প্রকাশঃ ১৬-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=