বরুড়ায় রোজাদারদের সম্মানে মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ======কুমিল্লার বরুড়ার আমড়াতলী বড় ভাতুয়া গ্রামে রোজাদারদের সম্মানে মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৭ মার্চ শনিবার বিকাল ৫টায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান
সৌদি আরব প্রবাসী তরুণ সমাজ সেবক আবু সায়েম এর উদ্যোগে বিভিন্ন এলাকার রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া ন্যাশনাল ব্যাংক পিএলসি এর ম্যানেজার মোঃ মাজহারুল ইসলাম লিটন, শিলমুড়ী উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাওলা বাদল, সমাজ সেবক হুমায়ুন কবির মাষ্টার, জামসেদ হায়দার, মহন সর্দার, আবু সুফিয়ান রুমন, এসময় উপস্থিত ছিলেন মোঃ সিয়াম, মোঃ সোহেল হোসেন, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা। উল্লেখ্য আবু সায়েম তার বাবার নামে মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশন এর মাধ্যমে প্রতি বছর বিভিন্ন সময়ে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিভিন্ন দূর্যোগে খাদ্য সামগ্রী বিতরণ সহ গৃহহীনদের গৃহ নির্মান, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে সহায়তা প্রদান, শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বৃত্তি প্রদান ও ফলজ গাছের চারা বিতরণ সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসেন। সংবাদ প্রকাশঃ ০৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন