চৌদ্দগ্রামে শাকতলা আজিজিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসায় বদরী সদস্য ও শুভাকাঙ্খি সম্মেলন অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা:সংবাদদাতা জানান ============
কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়নের শাকতলা আজিজিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসায় বদরী সদস্য ও শুভাকাঙ্খি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে বদরী সদস্য ও শুভাকাঙ্খি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ধামতি আলিয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা ইয়াকুব ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন ধোড়করা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মাদ্রাসার সাধারণ সম্পাদক নূরে এলাহী।
শাকতলা আজিজিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসার সভাপতি মাইন উদ্দিনের সভাপতিত্বে ও শাকতলা গ্রামের কৃতি সন্তান আবু তাহেরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শাকতলা আজিজিয়া হাফেজিয়া নূরানী মাদ্রাসার সহ-সভাপতি বাহার উদ্দিন, উপদেষ্টা নেছার আহম্মদ, মাদ্রাসার ভারপ্রাপ্ত মোহতামিম হাফেজ মোবারক হোসেন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আবু বক্কর ছিদ্দিক, মাস্টার হানিফ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কায়েস, জাফর আহম্মদ, প্রচার সম্পাদক ইউনুছ লিপন, সহ-প্রচার সম্পাদক জাকারিয়া লিটন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা আব্দুর রাজ্জাক, ইছাক মজুমদার, আনোয়ার হোসেন, আব্দুল কাইয়ুম, আমিনুল ইসলাম শিমুল, নজরুল ইসলাম লিটন, আইয়ুবুর রহমান হিরন, মো: রাসেল, মো: ইয়াহিয়া সহ মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বদর দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সংবাদ প্রকাশঃ ০৭-০৩-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=